বিসিএস প্রস্তুতিতে নোটখাতার প্রয়োজনীয়তা । হ্যান্ডনোটের গুরুত্ব

প্রিয় চাকরিপ্রার্থী এবং পরীক্ষার্থীবৃন্দ আজ আপনাদের সাথে বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য নোটখাতা বা হ্যান্ডনোট ব্যবহার সংক্রান্ত নির্দেশনা শেয়ার করব যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য নোটখাতা বা হ্যান্ডনোট ব্যবহার সংক্রান্ত নির্দেশনার জন্য এই পোস্ট অনুসরণ এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের ওয়েবসাইটের পোস্ট দেখতে পারেন। আজ এখানে বিসিএস প্রস্তুতিতে নোটখাতার প্রয়োজনীয়তা বা The Importance of using notebook for BCS preparation সম্পর্কে আলোচনা করব।

বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে নোটখাতা বা হ্যান্ডনোটের প্রয়োজনীয়তা

আরো দেখুনঃ আমি যেভাবে বিসিএস বাংলা প্রিলিমিনারী প্রস্তুতি নিয়েছিলাম

বিসিএস প্রস্তুতিতে নোটখাতার প্রয়োজনীয়তা
বিসিএস প্রস্তুতিতে নোটখাতার প্রয়োজনীয়তা

বিসিএস প্রস্তুতিতে নোটখাতার প্রয়োজনীয়তা

বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য নোটখাতা বা হ্যান্ডনোটের ব্যবহারের ভূমিকা অনেক গুরত্বপূর্ণ। যদি আমরা বিশৃঙ্খল তথ্যকে নোট খাতার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে পারি তাহলে যে কোন সময় সেই নোট বের করে পরে ভাল একটা প্রস্তুতি নেওয়া যাবে। ছড়িয়ে থাকা তথ্য যদি এক জায়গায় রাখি মানে নোটে রাখি তাহলে পড়তে অনেক সুবিধা হবে। তাই নোটখাতা তৈরির গুরুত্ব অপরিসীম।

জেনে থাকা ভালঃ পরীক্ষায় লেখালেখির নিয়ম । ক্যারিয়ারে গুছিয়ে লেখার নিয়ম

প্রতিটি বিষয়ের নোটখাতা তৈরিঃ

বিসিএস হোক বা অন্য যেকোন পরীক্ষা হোক প্রতিটি বিষয়ের জন্য একটি নোটখাতা তৈরি করে রাখুন। এতে বিষয়ভিত্তিক নোট তৈরি করলে বিষয়ভিত্তিক পড়াশুনা ভাল হবে। তাই শুরু থেকেই গোছালো পড়াশুনা করলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

টপিক অনুসারে পৃষ্ঠা ভাগ করুনঃ

আপনার নোটখাতাতে বিভিন্ন বিষয়ের উপর অধ্যায়ভিত্তিক পৃষ্ঠা ভাগ করে রাখলে পড়তে সুবিধা হয়। বিভিন্ন বিষয় অধ্যায় অনুযায়ী ভাগ করে পড়বেন।

English Literature হ্যান্ডনোট ফ্রি ডাউনলোড | Full PDF Download English Literature নিয়ে আলোচনা করা হয়েছে।

অনলাইন থেকে বিষয় নির্বাচনঃ

বিসিএস বা অন্য যে কোন পরীক্ষার জন্য ইন্টারনেট, পত্রিকা, টেলিভিশন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। টেলিভিশন শুধু বিনোদনের জন্যই নয় বরং শিক্ষার অন্যতম সহায়ক মাধ্যম হিসেবে বিবেচিত। টেলিভিশনের পাশাপাশি ইন্টারনেট ও পত্রিকা হলো নিত্য নতুন জ্ঞান অর্জনের প্রধান উৎস। তাই অনলাইন বা টিভি থেকে প্রয়োজনীয় বিষয় তৎক্ষণাৎ নোটে লিপিবদ্ধ করা প্রয়োজন।

পেপার কাটিংঃ

সাধারণ জ্ঞান থেকে শুরু করে বাংলা, ইংরেজী, গণিতের সকল গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেরা প্রস্তুতির জন্য যে পত্রিকা আপনি পড়েন সে পত্রিকা থেকে গুরত্বপূর্ণ বিষয়গুলো কেটে নোটে লিখে রাখুন। এতে বারবার বিষয়টির জন্য পেপার খুলতে হবেনা। পড়া আগের চেয়ে সহজ হবে।

পড়ূনঃ নবম-দশম শ্রেণীর বোর্ড বইয়ের গণিত সমাধান ডাউনলোড

বিজ্ঞানের জন্য চিত্র অংকনের নোটঃ

বিজ্ঞান ও ভূগোলের জন্য আলাদা চিত্র অংকনের জন্য আলাদা করে নোটখাতায় তৈরি রাখুন। চিত্রগুলো এক নোটখাতায় তৈরি করে রাখলে এক দৃষ্টিতেই সকল চিত্র দেখা হয়ে যাবে।

সম্পাদকীয়  উদ্ধৃতির জন্য আলাদা নোটঃ

সম্পাদকীয় ও উদ্ধৃতির জন্য আলাদা নোটখাতা তৈরি করে রাখুন এবং প্রতিদিন পত্রিকা পড়ার সময় সম্পাদকীয় পাতা থেকে গুরুত্বপূর্ণ উক্তিগুলো নোট খাতায় লিখে রাখুন। অন্যদিকে বাংলা এবং ইংরেজি সাহিত্য পড়ার সময় বিখ্যাত লেখকদের উদ্ধৃতিও নোটখাতায় লিপিবদ্ধ করুন। যখন বিভিন্ন লেখকের উদ্ধৃতি পড়বেন তখন এক জায়গায় গোছালো নোট পড়লে মনে থাকার প্রবণতা বেশি থাকে। তাই এক্ষেত্রে নোটখাতা খুব প্রয়োজন।

ম্যাপ থেকে পড়ার জন্য আলাদা নোটখাতাঃ

ম্যাপ থেকে পড়ার জন্য আলাদা নোটখাতা রাখুন। আপনি যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মানচিত্র পড়বেন তখন গুরুত্বপূর্ণ স্থানগুলো আলাদা করে নোটখাতায় লিখে রাখুন। এভাবে আলাদা করে নোটখাতায় লিখে রাখলে নিমিষের মধ্যেই দেশ বিদেশের স্থানগুলোর নাম পড়া হয়ে যাবে।

শেষকথাঃ

পরিশেষে বলতে পারি, নোটখাতা সংরক্ষণ এবং সেটা অনুসরণ করে পড়ার গুরুত্ব অপরিসীম। এই নোট খাতার গুরুত্ব পরীক্ষার বেশ কয়েকদিন আগেই বুঝা যায়। গোছানো নোট পড়া কার না ভাল লাগে। তাই কারণ, আপনার অনেক কষ্ট করে গোছানো নোটখাতাটি পরীক্ষার আগে চোখ বুলিয়ে গেলে অনেক বেশি উপকৃত হবেন বলে আশা করা যায়। তাই বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য নোটখাতা বা হ্যান্ডনোট ব্যবহার করে অন্য পরীক্ষার্থীদের থেকে এক ধাপ এগিয়ে যান। কারণ, আজকাল দেখা যায়, অনেক চাকরি প্রার্থী বা সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনীয় বিষয় নোট করে রাখতে চায় না। তাই যারা চাকরি এবং পরীক্ষায় ভাল নম্বর পেতে খুবই আগ্রহী তাদের নোটখাতা ব্যবহারের গুরুত্ব লিখে শেষ করা যাবেনা। ধন্যবাদ

Author

  • Daily ICT News Reporter

    dailyictpost.com টিম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রশ্ন সমাধান, সরকারি পদের কার্যক্রম এবং প্রযুক্তি–ভিত্তিক তথ্য সহজ ও বাস্তব ভাষায় উপস্থাপন করে। পাশাপাশি আমরা আইসিটি, মোবাইল, কম্পিউটার, অ্যাপস, অনলাইন ইনকাম, ডিজিটাল টুলস ও সাইবার নিরাপত্তা–সংক্রান্ত বিষয়গুলো এমনভাবে ব্যাখ্যা করি, যেন পাঠক বুঝতে বুঝতেই শিখে ফেলেন।

    আমরা বিশ্বাস করি—প্রযুক্তি শেখা কঠিন নয়, যদি সেটি সঠিকভাবে বোঝানো যায়। তাই নতুন সফটওয়্যার ব্যবহার, মোবাইল সেটিংস কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের মতো জটিল বিষয়গুলো ধাপে ধাপে এমন ভাষায় তুলে ধরি, যেন মনে হয় আপনার পাশেই কেউ বসে সহজ করে বুঝিয়ে দিচ্ছে।

    আমাদের লক্ষ্য একটাই—পাঠক যেন নির্ভুল তথ্য পায়, আত্মবিশ্বাসের সঙ্গে শেখে এবং বাস্তব জীবনে সেই জ্ঞান কাজে লাগাতে পারে।

Visited 65 times, 1 visit(s) today

Comments are closed.