প্রতিটি সরকারি অফিসে কার্য সহকারীর কাজ কি কি থাকে?

স্থানীয় সরকার (এলজিইডি) এর অধীনে কার্য সহকারী পদে প্রতিটি সরকারি অফিসে কার্য সহকারীর কাজ কি কি থাকে সম্পর্কে জেনে নিন এখনই। Here is the activities of lged karjo sohokari post.

প্রতিটি সরকারি অফিসে কার্য সহকারীর কাজ কি কি থাকে
প্রতিটি সরকারি অফিসে কার্য সহকারীর কাজ কি কি থাকে

কার্য সহকারীর কাজ কি সম্পর্কে প্রাথমিক কথাঃ 

আমরা ইতিমধ্যেই জেনেছি যে, কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবার অন্য একটি পোস্টে আমরা কার্য সহকারী পদের জন্য কার্য সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। কার্য সহকারী পদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা আবেদন করেছেন। কার্য সহকারী পদটি তৃতীয় শ্রেণী। কার্য সহকারী পদটি ১৬তম গ্রেডের হলেও এ পদে চাকরি করার জন্য রয়েছে হাজারো প্রার্থীদের প্রতিযোগিতা।

বাংলাদেশের অন্যতম প্রকৌশলী সংস্থার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা lged বাংলাদেশ সরকারের বিভিন্ন মিশন এবং ভিশন পূরণে কাজ করে যাচ্ছে। এ কার্যালয়ের কাজের পরিধি অন্য মন্ত্রণালয়ের চেয়ে কম নয়। যেহেতু ইতিমধ্যে কার্য সহকারী পদের সার্কুলার প্রচার হওয়ার পাশাপাশি আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কিন্তু কার্য সহকারীর কাজ জানার জন্য আমাদের ফেসবুক পেইজে অনেকে জানতে চেয়েছেন। এ প্রেক্ষিতে কার্য সহকারীর কাজ নিয়ে আমাদের এ বিশেষ আয়োজন।

প্রশাসনিক কর্মকর্তা এবং সহকারী স্টেশন মাস্টার পদের কাজ কি জানেন?

তাহলে জেনে নিন-

সহকারী স্টেশন মাস্টার পদের কাজ কি?

সরকারি অফিসে প্রশাসনিক কর্মকর্তার কাজ কি কি?

কার্য সহকারীর কাজ কি সম্পর্কে মূল নিবন্ধঃ

কার্য সহকারী পদ যেহেতু ১৬ তম গ্রেডের তাই সরকারি নিয়ম কানুনের সাথে তাল মিলিয়েই সার্কুলার দেওয়া হয়েছে। এ পদে সাধারণত এইচ, এস, সি পাশেই নিয়োগ প্রদান করা হচ্ছে। কার্য সহকারী এর কাজ কি সম্পর্কে অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদের নিচের কাজ জানিয়েছেন। “নিত্য নৈমিত্তিক হাজিরা দেওয়ার পাশাপাশি অফিসে দৈনন্দিন কাজে যে ফাইল বা নথি গুলো আছে তার সংরক্ষণ করা।” অফিসের ফাইল বা নথিপত্র থেকে মন্ত্রণালয়ে কর্মকর্তার আদেশে যে চিঠি প্রেরণ করতে হবে সে অনুযায়ী চিঠি ড্রাফটকরণ। চিঠিতে ভুল হলে কর্মকর্তার আদেশে চিঠি নির্ভুল টাইপ করা।

কার্য সহকারীর কাজ কি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে?

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতে, “এ অধিদপ্তরে শাখা অনুযায়ী অনেক শাখা রয়েছে। প্রত্যেক শাখায় কাজের ধরণ অনুযায়ী কাজ আলাদ আলাদা করে কর্মচারীদের মাঝে বন্টন করা হয়। যেমন,

  • রেজিস্টার মেইন্টেন করা
  • হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ
  • বিভিন্ন সরকারি আদেশ/ নির্দেশ সংক্রান্ত রেজিস্টার
  • বিভিন্ন প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্টার
  • সম্পদ রেজিস্টার
  • ইলেকট্রনিক্স সামগ্রীর রেজিস্টার
  • বেতন বিল তৈরিতে সহায়তা করা ইত্যাদি রক্ষণাবেক্ষণের করা কার্য সহকারী এর কাজ।

তবে অনেক অফিসে কার্য সহকারী পদ রয়েছে, সে সব অফিসে এলজিইডি দপ্তর থেকে কিছুটা ভিন্ন। বিভিন্ন অফিসের কর্মকর্তারা অবহিত করেছেন যে, “প্রশাসনসহ দাপ্তরিক কাজে সহায়তা প্রদানই মূল কাজ। মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ সংরক্ষণ করাও কার্য সহকারীদের কাজ।” আমাদের জেনে রাখা উচিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান হচ্ছেন প্রধান প্রকৌশলী। এঁর অধীনে আরো কয়েকজন কর্মকর্তা হচ্ছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সহকারী প্রধান প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সহ আরো গুরুত্বপূর্ণ পদবী। এঁদের অধীনে অনেক ছোট ছোট শাখার দায়িত্ব অর্পিত আছে।

শেষ কথাঃ

উপরে বর্ণিত পোস্ট থেকে আমরা জানতে পারলাম যে, কার্য সহকারীর কাজ অনেক। এরা মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রধান প্রকৌশলীর আদেশ নির্দেশ মোতাবেক কাজ করাই কার্য সহকারীর প্রধান কাজ।

স্থানীয় সরকার ( এলজিইডি) এর অধীনে কার্য সহকারী পদে কার্য সহকারী এর কাজ সম্পর্কে জেনে নিন এখনই। Here is the activities of lged karjo sohokari post.

 

Author

  • Daily ICT News Reporter

    The dailyictpost.com team presents job recruitment notices, various government and private job question solutions, government post activities and technology-based information in simple and practical language. Along with this, we explain ICT, mobile, computer, apps, online income, digital tools, government services, national elections and cyber security-related issues in such a way that the reader can understand and learn.

    We believe that learning technology is not difficult, if it is explained correctly. Therefore, we present complex topics like using new software, mobile settings or digital marketing step by step in such a language that it feels like someone is sitting next to you and explaining it in a simple way.

    Our goal is only one - that the reader gets accurate information, learns with confidence and can use that knowledge in real life.

Visited 212 times, 1 visit(s) today